গোলাপগঞ্জে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৩৯,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৪ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের উদ্দ্যেগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী। সভায় উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাহের উদ্দিন তাজ্জুব’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সেচ্চাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন সামছ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, আফতার হোসেন, শাহিন আহমদ, সাজলু লস্কর, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, আসাদ উদ্দিন, জহিরুল ইসলাম জুয়েল, মো. আকাদ্দুছ, শাহিনুজ্জামান শাহীন, ফারুক আহমদ সুমন, ওবায়দুল্লাহ ইসহাক, রাজিব আহমদ চৌধুরী, মো. আলাউদ্দিন, কামরান হোসেন দারা, এম সুহেল আহমদ, কাজী সাজু আহমদ, এড. আবুল হোসেন, সুহেল তালুকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা কামরান হোসেন, এনায়েত করিম খোকন, উপজেলা আ’লীগ নেতা রুমেল সিরাজ, উপজেলা যুবলীগ নেতা এমএ হান্নান, আমির হোসেন রাহী, সোহেল আহমদ, ছাদেখ খান, কামরান আহমদ, ফখরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা মনিরুল হক পিনু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আলিম উদ্দিন বাবলু, আমুড়া ইউপি আ’লীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, আবু সুফিয়ান আযম, যুবলীগ নেতা এম জেড আলম প্রমুখ।









