শাহী ঈদগাহে দিনে দুপুরে চুরি

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩১:১০,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিতনগরীর শাহী ঈদগাহে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ আগস্ট) পশ্চিম শাহী ঈদগাহস্থ পুষ্প হাউসে এক শিক্ষকের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া বাসাটি গ্রিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক লতিফা জাহাঙ্গীর।
তিনি বলেন, আমার স্বামী ও মেয়ে ঢাকায় অবস্থান করায় সকালে বাসা তালা মেরে স্কুলে যাই। দুপুরের দিকে যখন বাসায় ফিরে আসি তখন দেখি আমার ৭ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা চুরি গেছে।
চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য আনুমানিক প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লতিফা জাহাঙ্গীর থানায় অভিযোগ দায়েরের জন্য সেখানে অবস্থা করছেন।









