বিশ্বনাথে পুর্বপুরুষদের নামে বিদ্যালয়ের নামকরণ করে আনন্দিত এলাকাবাসী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৭:২৩,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪২ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃবিশ্বনাথে ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন নামকরণের ফলক উন্মোচন করলেন পরিকল্পনা মন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, দীর্ঘদিন বিদেশীরা আমাদেরকে শাসনের নামে শোষণ করে ক্ষতিগ্রস্থ করেছে। অবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই বিশ্বের বুকে আজ ‘বাংলাদেশ’ই হচ্ছে একমাত্র বাঙালী রাষ্ট্র। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বেই বাংলাদেশীরা পাচ্ছেন নিজেদের কাঙ্খিত উন্নয়ন। তথ্য প্রযুক্তির এযুগে বিজ্ঞানের জ্ঞান অর্জন করে জাতিকে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবর্তন আনতে হবে আমাদের মানসিক চিন্তা-চেতনা।
তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন নামকরণের ফলক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি বলেন, বাপ-দাদাদের গ্রামের নামে বিদ্যালয়ের নামকরণ করে আজ অনেক আনন্দিত এলাকাবাসী। সবাইকে মনে রাখতে হবে নিজেদের অস্থিত্ব যে কাজে বিলীন হয়ে যাবে, তা কখনও করা উচিত হয়। আমাদের নবী-করিমরা সম্মান প্রদর্শন করে যেমন তাঁদের পূর্ব-পুরুষদের এলাকার নাম পরিবর্তন করেননি, তেমনি আমাদেরকেও তা মান্যকরে চলতে হবে। নিজেদের পরিচিতি হচ্ছে প্রত্যেক মানুষেরর অমূল্য সম্পদ।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘শোষণ-ক্ষুধা-দারিদ্রমুক্ত’ স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন দেখায় ৭৫’র ১৫ আগস্ট পাকিস্তানের এজেন্ট জিয়া-মোস্তাকদের মদদে স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা। আর বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালীদের প্রাণের স্লোগান ‘জয় বাংলা’ পরিবর্তে তারা স্বাধীন বাংলাদেশে ‘জিন্দাবাদ’ স্লোগান প্রবর্তন করে পাকিস্তানীদেরকে খুশী করে। কিন্তু তারা সেদিন বুঝতে পারেনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কখনই সম্পূর্ন বাংলাদেশ হতে পারে না, হবে না। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষ উন্নয়ন পান, অন্যদের আমলে বাঙালীরা শিকার হন লুটপাঠের। সব রকমের চেষ্টা করেও বাঙালীদের মন থেকে ব









