বাসর রাতে বর নিখোঁজ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩৮:১৬,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিত
জুড়ীতে বাসর রাতে নিজ বাড়ী থেকে আব্দুল কাদির শুকুর (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুকুর উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামের চরু মিয়ার পুত্র।
শুকুরের বড় ভাই সদ্য দুবাই ফেরৎ নুর ইসলাম (৩২) জানান, স্থানীয় বাছিরপুর ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শুকুর প্রায় ছয় মাস পূর্বে পার্শ্ববর্তী জায়ফরনগর ইউনিয়নের কাটানালারপার গ্রামের আখিঁ আক্তার নামে এক মেয়েকে নিজ পছন্দে বিয়ে করেন। শুক্রবার (৩০ আগস্ট) রাতে কনেকে আনুষ্ঠানিক ভাবে বাড়ীতে উঠিয়ে আনা হয়। রাত ১২টার পর আখিঁকে বাথরুমে যাওয়ার কথা বলে শুকুর ঘর থেকে বের হন। দীর্ঘক্ষণ পর তিনি নিজ কক্ষে ফেরত না আসলে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে বাথরুমের নিকটে শুকুরের পায়ের জুতা ও গায়ের গেঞ্জি পাওয়া গেলেও শুকুরকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় নুর ইসলাম জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন।









