খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা পুনর্গঠন সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪২:১১,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭৬৩ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা ৩১ আগস্ট শনিবার বিকাল ৩ ঘটিকার সময় খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা দি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মাও. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন সিলেট জেলা সাধারণ সম্পাদক মাঃ নেহাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাধারণ মাও. ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. আশিকুর রহমান,
সভায় উপস্থিত শুরা সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন কাজী মাও. আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাও. হাবিবুর রহমান।
অন্যান্য দায়িত্বশীল হলেন সহ-সভাপতি তোফায়েল আহমেদ, মাও.আব্দুল মতিন, অধ্যক্ষ গৌছ উদ্দিন, মাও. ওবায়দুল হক, অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েফ, মুফতী মাও,শিহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাও, মুহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাও. কামাল উদ্দিন, মাও. রফিক আহমদ রাজু,বায়তুলমাল সম্পাদক মোঃ আবু সুফিয়ান, সহ-বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, উলামা বিষয়ক সম্পাদক মাও. ছাদিকুর রহমান, সহ-উলামা বিষয়ক সম্পাদক মাও. মুস্তাক আহমদ, প্রচার সম্পাদক মাও. আনহার বিন সাইদ, অফিস সম্পাদক শাহিন আহমদ, নির্বাহী সদস্য মোঃ আব্দুল বারি, মাওঃ ফিরোজ আলী, মাও. শাহিন আহমদ, লোকমান আহমদ, মাও.আব্দুল গফুর, মাও. এবাদুর রহমান, মাও.শামিম আহমদ, এ টি এম নজির, মাও. তোফায়েল আহমেদ, হাফিজ মাও. শরিফ উদ্দিন, মাও.বশির উদ্দিন, আব্দুল হান্নান সাইদ, প্রমূখ।
নব নির্বাচিত সভাপতি মাও. কাজী আব্দুল ওদুদের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।









