বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ কবির আহমদ মকব্বিরের ইন্তেকাল

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৬:০৩,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কামাল বাজার ছোট দিগলী নিবাসী মরহুম হাতিম আলীর কনিষ্ট পুত্র নগরীর জিন্দাবাজারস্থ সবুজ বিপনী মার্কেটের ডি.এম টেইলার্সের স্বত্ত্বাধিকারী ছোট দিগলী জামে মসজিদের সাবেক মুতওয়াল্লী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ কবির আহমদ মকব্বির গত শনিবার রাত সাড়ে ১১টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি……. রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর । তিনি স্ত্রী, ১পুত্র ও ৩কন্যা সন্তান রেখে গেছেন। গতকাল বেলা ২টায় কামাল বাজার পঞ্চগ্রাম শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন-মরহুমের বড়ভাই রামপুর মাদ্রাসার সাবেক শিক্ষক মরহুম হাফেজ হুশিয়ার আলীর পুত্র হাফেজ হোসাইন আহমদ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি দূরারোগ্য রোগে ভোগছিলেন।









