নগরী থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:১৩,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিতনগরীর আম্বরখানা এলাকা থেকে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (৩১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
রোববার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নগরের আম্বরখানার দর্শন দেউড়ীর, সুনামগঞ্জ রোড এর নিউ যমুনা এন্ড সৈকত এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০৭ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. আনোয়ার হোসেন (৩৬), পিতা- মো. আবুল বাশার, সাং-টেংগারবাম, থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- বাসা নং ৩৩ (মকবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া), বড় বাজার আম্বরখানা, থানা- এয়ারর্পোট, এসএমপি, সিলেট ও মো. আনসার আহমেদ (৪৪), পিতা- মৃত খসরু তালুকদার, সাং- বাটিপাড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- ভাড়াটিয়া, তারেকের বাসা, উপরপাড়া, থানা- জালালাবাদ, এসএমপি, সিলেট।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









