বিশ্বনাথে আ.ন.ম শফিকুল হকের স্বরণে শোকসভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২০:০১,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৬ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে বর্ষীয়ান রাজনীতিবিদ আ.ন.ম শফিকুল হক স্মরণে সিঙ্গেরকাছ কলমসৈনিক সাহিত্য পরিষদ ও মাসিক সিঙ্গেরকাছ বার্তা পাঠক ফোরামে উদ্যোগে রবিবার বিকেলে স্থানীয় শাহজালাল মডার্ন একাডেমী প্রাঙ্গনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করে শাহজালাল একাডেমীরর ছাত্র মো. আশরাফ আলী,
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ ক ম এনামুল হক মামুন। প্রধান বক্তার বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ।
কলমসৈনিক সাহিত্য পরিষদের সভাপতি কবি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার এইচ এম আরশ আলীর সভাপতিত্বে ও পরিষদের সহ সভাপতি কবি এফ রহমান জোয়ারদার পলাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এডভোকেট আ ফ ম জামাল উদ্দিন, বেলাল হোসেন শিক্ষক বুরাইয়া স্কুল এন্ড কলেজ, ডাঃ আলতাব হোসেন,মুহিন আহমদ,নেপুর, আব্দুল মুকিত,মো. কুতুব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সালেহ আহমদ মর্তুজা,মাষ্টার এমরান হোসেন, সোলেমান উদ্দিন,মো. ইন্তাজ খান প্রমুখ।দোয়া পরিচালনা করেন,একাডেমী শিক্ষক মাও সালেহ আহমদ মর্তুজা।









