বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের ২৮দিন পর কবর থেকে মহিলার লাশ উত্তোলন!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২০:৫৯,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৫ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে দাফনের ২৮দিন পর কবর থেকে এক মহিলার লাশ উত্তোলন করা হচ্ছে। আদালতের নির্দেশে আজ সোমবার (২ সেপ্টেম্বর) লাশ উত্তোলন করা হচ্ছে। সকাল ১০ টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’র উপস্থিতিতে লাশ উত্তোলনের কাজ চলছে।
গত ৩ আগস্ট দিবাগত রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী আয়ফুল বেগম (৫৫) কে লাখ টাকা চুরি করার জন্য ঘুমের ঔষধ খাইয়ে হত্যা করা হয়। এমন অভিযোগ দায়েরকৃত মামলায় নুর উদ্দীন নামের এক জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতারকৃত নুর উদ্দীন আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি প্রদান করে।









