প্রবীন আওয়ামীলীগ নেতা বাউল চাঁন মিয়া আর নেই
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫০:২২,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিতদক্ষিণ সুরমার সিলাম শেখপাড়া নিবাসী মরহুম মো. খমরু মিয়ার পুত্র প্রবীণ আওয়ামীলীগ নেতা বাউল চাঁন মিয়া আর নেই। আজ সোমবার ভোর ৬টায় তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…..রাজেউন। দীর্ঘ দিন থেকে তিনি বিভিন্ন জটিল রোগে ভোগ ছিলেন। আজ সোমবার বাদ আসর চকের বাজারস্থ সিলাম শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ইতোপূর্বে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জননেতা সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয়া এ জেড রওশন জেবিন রুবার প্রচেষ্ঠায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। চাঁন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাউল সাধক আব্দুল খালিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা বেতার শিল্পী মো. ইসরাইল মিয়া, বাউল সাধক আব্দুল খালিক স¥ৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.শাহ মইনুল ইসলাম জিতু শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।









