বালাগঞ্জে ৩ দিনব্যপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০৫:১২,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৫ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বালাগঞ্জ এমএখান অডিটোরিয়াম প্রঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল সাকিব। বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (অঃদাঃ) রমজান আলী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বালাগঞ্জ ডিএনএ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কাশেম হিমেল, কৃষক প্রতিনিধি মোঃ কালাম মিয়া প্রমুখ। উক্ত অনুষ্টানের সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। পরে শিক্ষার্থীদের মধ্য ১ টি করে ফলদ ছাড়া বিতরন করা হয়।
শোভাযাত্রায় ইউএনও মোঃ নাজমুল সাকিব, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









