বিশ্বনাথে কামাল বাজার ফাযিল মাদ্রাসায় কাউন্সিলর ফলিক চৌধুরী সংবর্ধিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩২:১৯,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৬ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি:বিশ্বনাথ উলজেলার কামাল বাজার ফাযিল মাদ্রাসায় যুবিশ্বনাথে কামাল বাজার ফাযিল মাদ্রাসায় কাউন্সিলর ফলিক চৌধুরী সংবর্ধিতক্তরাজ্যের নর্থ ওয়েলসাম টাউনের কাউন্সিল এম ফলিক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসার হলরোমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন- মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রাম’সহ বাংলাদেশে সার্বিক উন্নয়নে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। দেশ এগিয়ে চলার সাথে প্রবাসে বাঙালীরাও বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। তাদের মধ্যে অন্যতম ফলিক চৌধুরী। তিনি একাধারে চার বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব বুরহান হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নর্থ ওয়েলসাম’র কাউন্সিল, নরফল্ক-নরউইচ আওয়ামী লীগ ও খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি এম ফলিক চৌধুরী।
শিক্ষার্থী হাফিজ হোসাইন আহমদের পিরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজম আলী, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ,









