কেন্দ্রীয় সদস্য সম্মেলন উপলক্ষে ছাত্র মজলিসের প্রাক্তন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:৫৫,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর দুইদিন ব্যাপি কেন্দ্রীয় সদস্য সম্মেলন- ২০১৯ বাস্তবায়নের লক্ষে সিলেট মহানগর ও জেলার যৌথ উদ্যোগে প্রাক্তন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক মতবিনিময় সভা ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি আফজাল হোসাইন কামিলের সভাপতিত্বে ও
সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, পশ্চিম জেলার সভাপতি জাকির হোসেন সাঈদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম নজরুল ইসলাম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা: আবু হাসিন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহীন, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি প্রভাষক এডভোকেট মুহাম্মদ ফজর অালী, সাবেক নির্বাহী সদস্য ও সিলেট জোন তত্ত্বাবধায়ক জাবেদুল ইসলাম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট পূর্বজেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা শিব্বির আহমদ, সিলেট পূর্বজেলার সাবেক সভাপতি প্রবাসী মজলিস নেতা আব্দুর রব, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মু. আব্দুল কাইয়ুম, সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি জুনাইদ আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ডা: ফয়জুল হক, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক সভাপতি মুতাহির হোসাইন, সেক্রেটারি আব্দুল হামিদ, মহানগরীর সেক্রেটারী ফখরুল ইসলাম, পূর্বজেলার সেক্রেটারী নাঈম উদ্দিন তাপাদার, পশ্চিম জেলার সেক্রেটারী মুহাম্মদ শাহাবুদ্দিন, অাব্দুর রব, সাইফুল ইসলাম জলিল, এনামুল হক, লিটন অাহমদ জুম্মান, মঈনুল ইসলাম প্রমূখ।









