বালাগঞ্জের কোরআনে হাফিজ মর্তুজা লিভার ক্যন্সার,নানাবিধ মরনব্যাধি রোগে শয্যাশায়ী!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩৯:১৬,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯৪ বার পঠিত
জাগির হোসেন বালাগঞ্জ থেকেঃ বালাগঞ্জে উপজেলার সদর ইউনিয়নের গোপকানু গ্রামের এক কোরআনে হাফিজ মর্তুজা আহমেদ লিভার ক্যন্সার,নানাবিধ মরনব্যাধি রোগে শয্যাশায়ী হয়ে দিন কাটাচ্ছেন। তিনি দীর্ঘ দুই বছর যাবত হৃদরোগ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৪ অাগস্ট থেকে ৪ অাগস্ট পর্যন্ত সিলেট রাগিব-রাবেয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তিনি লিভার ক্যন্সারে আক্রান্ত। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার পরামর্শ দেন কিন্তু তাঁর অার্থিক অবস্থা ভালো না থাকায় উন্নত চিকিৎসা নিতে অপারক হয়ে মূমুর্ষ অবস্থায় বাড়িতে বিছনায় মরণ দিন গুনছেন। তবে, তাঁর অসুখ ধরা পড়ার অাগ পর্যন্ত দরাজ কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, ছাত্রদের মসক্ পরিবেশনায় আত্মতৃপ্ত হাফিজ মর্তুজা অাহমেদ। উপজেলার গৌরীপুরে জন্মস্থান হলেও বর্তমানে তিনি বালাগঞ্জ উপজেলা সদরের গোপকানু গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
স্ত্রী, একমাত্র মেয়ে নিয়ে তাঁর সংসার। হাফিজ মর্তুজা অাহমেদ সংসারের ভরণপোষণ আর নিজের চিকিৎসার ব্যাপারে কোন অবলম্বন খুঁজে পাচ্ছেন না। বিগত কয়েক মাস যাবত তিনি নানাবিধ অসুখে ঘরে পড়ে রয়েছেন মাঝে মাঝে শরীর সুস্থ হলে ইসলামি গণশিক্ষা কেন্দ্রে ছাত্রদের পড়াতেন। ডাক্তাররা জানিয়েছেন তিনি অাবার স্বাভাবিক ভাবে চলতে হলে অনেক টাকার প্রয়োজন । পাড়া-প্রতিবেশীরা সাধ্যানুযায়ী সহযোগিতা করছেন। কিন্তু সংসারের ভরণপোষণ এবং চিকিৎসা কোনটাই ঠিকমত চালিয়ে নিতে পারছেন না হাফিজ মর্তুজা আহমেদে।
[(হাফিজ মর্তুজা আহমেদে’র পরিবার সহযোগিতা করতে যোগাযোগ- ০১৭৩১৭২৫০০৫ (বিকাশ)]









