বিশ্বনাথে খেলাফত মজলিসের পক্ষ থেকে মাও. নুমান আহমদকে সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩১:২৪,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৯ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা পক্ষ থেকে লন্ডন লুটন শাখার সহ সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক সভাপতি মাও. নুমান আহমদকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কাজী মাও. আব্দুল ওয়াদুদ
সাধারণ সম্পাদক মাও. হাবিবুর রহমান, সহ সভাপতি সায়েক আহমদ সায়েক, মুফতি শিহাব উদ্দীন
সহ সাধারণ সম্পাদক হাঃ মাও. মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উলামা বিষয় সম্পাদক মাও. ছাদিকুর রহমান, প্রচার সম্পাদক আনহার বিন সাইদ,
সদস্য, জাকির হোসাইন সাইদ,আব্দুল হান্নান সাইদ প্রমুখ









