বালাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৫২,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পূর্ব গৌরীপুর ইউনিয়ন ও দেওয়ানবাজার ইউনিয়ন দলের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব। সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সমিতির সভাপতি জুয়েল আহমদ নুরের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন ও খেলা উপভোগ করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হুসাইন আহমদ, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হান্নান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক মনির হোসেন মনি প্রমুখ।
খেলায় দেওয়ান বাজার ইউনিয়ন দলকে ১ গোলে হারিয়ে বিজয় নিশ্চিত করে পূর্ব গৌরীপুর ইউনিয়ন।
ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছে রাফি।









