‘হাউজিং কোম্পানী প্লট বরাদ্দের নামে প্রবাসীদের সাথে প্রতারণা করছে’
সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য প্রবাসীর মতবিনিময়

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:২৮:৫৩,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩৬ বার পঠিত
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ নিজাম উদ্দিনের মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলীস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
মতবিনিয় সভায় নিজাম উদ্দিন বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু নানাবিধ হয়রানীর কারণে প্রবাসীরা বিনিয়োগ করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিছু সংখ্যক হাউজিং কোম্পানী প্লট বরাদ্দের নামে প্রবাসীদের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেন। এছাড়াও বিমানবন্দরে দালাল চক্রের উৎপাতে অতিষ্ঠ হচ্ছেন প্রবাসীরা। এ কারণে অনেক প্রবাসী দেশে আসা অনীহা প্রকাশ করছেন। তিনি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরীর জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
মতবিনিময় সভায় তিনি আরো জানান, লন্ডন থেকে সিলেট সরাসরি ফ্লাইট চালু থাকলেও সিলেট থেকে লন্ডনে সরাসরি কোন ফ্লাইট নেই। যুক্তরাজ্যে বাংলাদেশের প্রচুর মানুষ বসবাস করছেন। তাই প্রতি দিন বাংলাদেশ থেকে অনেক মানুষ যুক্তরাজ্যে যাতায়াত করেন। কিন্তু বাংলাদেশে ভিসা অফিস না থাকার কারণে যুক্তরাজ্যগামী মানুষদের ভিসার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দেশে ভিসা অফিস স্থাপন ও দ্বৈত নাগরিকত্ব প্রদানের বিষয়টি দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলী, প্রফেসার ছমির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিজাম উদ্দিন, মানবাধিকার সংগঠক জলিলুর রহমান, সাংবাদিক বাবর হোসেন, চঞ্চল মাহমুদ ফুলর, ফটো সাংবাদিক দুলাল হোসেন, সাংবাদিক এম এ মালেক, সুনীল সিংহ, মোঃ জিল্লুর রহমান জিলু, রাশেদুল হোসেন সোয়েব, আশরাফুল ইসলাম ইমরান, সাহাদ উদ্দিন দুলাল, অমিতা সিংহা, অনিল পাল, তারেক চৌধুরী রাহেল, আলমগীর, শিপন আহমদ, রতœা আহমদ তামান্না, সুমন আহমদ, হুছাইন আহমদ রিপন, শিব্বির আহমদ ইফাত প্রমুখ।









