পবিত্র আশুরা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময়

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৩২:২৬,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৮ বার পঠিত
আগামী ১০ মহররম সিলেট জেলায় পবিত্র আশুরা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহ্বুবুল আলম, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুনসহ ওসমানীনগর থানা আশুরা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সিলেট জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আশুরা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সকলের সার্বিক সহযোগিতায় সিলেট জেলার আশুরার কার্যক্রম শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার(মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।









