গোলাপগঞ্জ মডেল থানা পরিদর্শনে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৫৬:০৩,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৭ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ মডেল থানা পরিদর্শন করেছেন সিলেট জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ(সিজিএস)। শনিবার দুপুরে এ উপলক্ষে থানা হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত সভায় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন একটি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুলিশকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করতে হবে। আইন আবেগ দিয়ে চলে না।
এছাড়া তিনি মামলার দ্রুত নিষ্পত্তির ব্যাপারে বাঁধা, সমন জারির বিষয়ে, ওয়ারেন্ট তামিল বিষয়ে স্বাক্ষী কোর্টে যথাসমেয় হাজিরের বিষয়ে, শিশু ও নারীদের ব্যাপারে অধিক যতœবান হওয়ার বিষয়ে এবং কোর্ট ও থানার সমন্বয়ে বিচার নিষ্পত্তির ব্যাপারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত বিচারক কাকন দে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত সুলেখা দে, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক জুনেদ আহমদ, হেলালুজ্জামান, শংকর চন্দ্র দেব, হাবিবুর রহমান, ফয়জুল করিম, খান জালাল প্রমুখ।









