বিশ্বনাথে নবাগত ওসি (তদন্ত) হিসেবে যোগদান করলেন রমা প্রসাদ চক্রবর্তি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:২৪:১৭,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬২ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ থানায় নবাগত পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) হিসেবে যোগদান করছেন রমা প্রসাদ চক্রবর্তি। (৭ সেপ্টেম্বর) শনিবার রাতে নতুন কর্মস্থল বিশ্বনাথ থানায় যোগদান করেন।
তিনি ২০১৭ সালে ৩০ মে এসআই হিসেবে সিলেটের ওসমানীনগর থানায় কর্মরত ছিলেন। এরপর পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) হিসেবে পদ উন্নতি হয়ে সিলেট ট্যুারিস্ট পুলিশ হিসেবে যোগদান করেন।
নবাগত ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, বিশ্বনাথ থানায় যোগদান করার পর থেকে আইনশৃংখলা নিয়ন্ত্রন ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবেন। এতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।









