গোলাপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪৮:২৫,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭০ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বাঘা পরগনাবাজারে হাজেরা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমীতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় একাডেমী মিলনায়তনে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপণী উত্তীর্ণ শিক্ষার্থীদের আয়োজনে প্রথম পূণর্মিলনী, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও পরে আলোচনা সভা অনুষ্টিত হয়
এসময় একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রাজ মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা পালানডুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দৈনিক বাঘার ডাকের সম্পাদক এম সাইদুল হাসান, জিবি টেলিভিশনের বার্তা বিভাগীয় পরিচালক নোমান মাহফুজ, বিজিত দাশ, খালিক আহমদ, হবিব আহমদ, সাবাজ আহমদ, সুমন আহমদ, অলিউর রহমান তামিম, একাডেমীর সহকারী শিক্ষক রুপন রুদ্র পাল, শাহ আলম, সহকারী শিক্ষিকা হালিমা বেগম, রিতা রানী নাথ, নিপা বেগম, কানিজ রহিমাসহ অভিভাবকবৃন্দ।









