তালতলা থেকে পেথেডিনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৪০:১৭,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৭ বার পঠিতনগরীর তালতলা এলাকার একটি ফার্মেসি থেকে পেথেডিনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
রোববার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির কোতোয়ালী থানাধীন তালতলার ভিআইপি রোডের পার্কভিউ মেডিকেল কলেজের বিপরীতে মো. বাবুল মিয়ার মালিকানাধীন মদিনা ফার্মেসী থেকে ১২ এ্যামপল পেথেডিনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামি হল দক্ষিণ সুরমা এলাকার লক্ষীবাসা (জামে মসজিদ রোড) গ্রামের মৃত ঈর্শাদ আলীর ছেলে মো. বাবুল মিয়া (৩৯)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









