বালাগঞ্জে শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ সেমিফাইনাল সম্পন্ন
ফাইনাল ম্যাচ ১২ সেপ্টেম্বর বালাগঞ্জ ও পূর্বপৈলনপুরের মধ্য
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৩৭,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব -১৭) এর সেমিফাইনাল খেলা পূর্বগৌরিপুর ইউনিয়ন ও পূর্বপৈলনপুর ইউনিয়নের মধ্য অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি পরে ট্রাইবেকারে ৪ -২ গোলে পূর্বপৈলনপুর পূর্বগৌরিপুরকে হারিয়ে ফাইনালে। ম্যান অবদ্যা ম্যচ মামুনুর রহমান। আগামী ১২ সেপ্টেম্বর ফাইনাল খেলা বালাগঞ্জ ইউনিয়ন ও পূর্বপৈলনপুর ইউনিয়নের মধ্য অনুষ্ঠিত হবে।
গত ৯ সেপ্টম্বর বিকালে সেমি ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব। সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সমিতির সভাপতি জুয়েল আহমদ নুর, সোলেমান আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান, ওসি তদন্ত আব্দুল হান্নান চৌধুরী, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুনেদ মিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন, সদস্য প্রদীপ দাস,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি নয়ন তালুকদার, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সহ সাধারন মোঃ দুলু মিয়া, সদস্য আনোয়ার আলী, বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ও ইলাশপুর বনিক সমিতির অর্থ সম্পাদক ইফতেখার রাকিব, হুসন মিয়া, আমির হাবিব, প্রমুখ।
ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছে মামুনুর রহমানকে নগদ ৫ শটাকা পুরস্কার প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সামস উদ্দিন সামস। খেলা পরিচালনা করেন সাইদুল ইসলাম চৌধুরী, রজব আলী, আনজব আলী।
আগামী ১৬ সেপ্টেস্বর সিলেটে কানাইঘাট উপজেলার সাথে বালাগঞ্জ উপজেলার খেলা অনুষ্ঠিত হবে।









