আনসার-ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:১৭:৫১,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৮ বার পঠিতসিলেট জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিলেট জেলা আনসার-ভিডিপির উদ্যোগে ৯ সেপ্টেম্বর সোমবার নগরীর আখালিয়ায় বৃক্ষরোপন কর্মসূচির চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া সহ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও কর্মচারী, জেলা ১৩ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপির সদস্য/সদস্য উপস্থিত ছিলেন।
বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম বলেন, প্রকৃতিক দুর্যোগ, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়ন গড়তে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।
এ লক্ষ বাস্তবায়নে আনসার-ভিডিপি সদস্য/সদস্যাদের বৃক্ষ রোপন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়। এটা যদি চোখে দেখা যেত তাহলে মানুষ গাছ লাগানোর জন্য পাগল হয়ে যেতো। গাছের উপকারিতার শেষ নেই। ইসলামের দৃষ্টিতে গাছ লাগানো ছদকাতুল জারিয়া। তাই আনসার-ভিডিপি সদস্য/সদস্যাদের কমপক্ষে ৫টি করে গাছের চারা রোপন তার পরিচর্যা ও রক্ষণা-বেক্ষণ করে বড় করার নির্দেশ দেন।
জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গণে নলকন ফলের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে ৫টি করে ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন। এর আগে আনসার-ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে নগরী এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়।









