logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. মিডিয়া

বাংলাদেশ বেতারে ‘আমাদের কণ্ঠ’র পর্যালোচনা ও মতবিনিময় সভা

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ৫:২৮:৪০,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৩৬ বার পঠিত

বাংলাদেশ বেতার ও হিউম্যান রাইটস প্রোগ্রাম, ইউএনডিপি এর যৌথ উদ্যোগে কানেক্টিং ভয়েস অব দা এ্যাথনিক এন্ড এক্সক্লুডেড মাইনরিটিস থ্র রেডিও প্রোগ্রাম শীর্ষক কার্যক্রমের আওতায় সমতল ভূমিতে বসবাসরত দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও জীবন মান উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমাদের কণ্ঠ’ নিয়ে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা গত ৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বেতারের সদর দপ্তর ট্রেনিং কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম এর সভাপতিত্বে ও উপ পরিচালক দেওয়ান মোহাম্মদ আহসান হাবিব এর পরিচালনায় মতবিনিময় সভায় গারো, সাঁওতাল, হাজং, খাসিয়া, মাহাতো, দলিত ও হরিজন সম্প্রদায়ের যুবনেতার ছাড়াও হিউম্যান রাইটস প্রোগ্রাম, ইউএনডিপির চীপ টেকনিক্যাল অফিসার, সরমিলা রাসূল ও কমিউনিটি ও মাইনোরিটি এক্সপার্ট শংকার পাল, বাংলাদেশ বেতারের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি, কমিউনিটি রেডিওর প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও জীবন মান উন্নয়ন, দারিদ্র বিমোচন, সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি, সামাজিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির প্রাত্যহিক জীবনের সমস্যাসমূহের সমাধানের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির প্রয়াস রচনা করা এবং সম্ভাবনাসমূহকে আরো শাণিত করার জন্য উক্ত সম্প্রদায়ের তরুণ ও যুবকদের মধ্যে নেতৃত্বের গুনাবলীর বিকাশ সহ বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সর্ম্পকে সম্যক ধারণা দেয়া হয় এবং বেতার অনুষ্ঠান নির্মাণ কৌশল নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে গত এক বছরের বিভিন্ন কর্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন বাণিজ্যিক কার্যকমের উপপরিচালক গোলাম রব্বানী। তিনি বলেন, যথা সময় এ কাজ সর্ম্পন করা ছিল একটা চ্যালেঞ্জ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় এবং তাদের অংশগ্রহনে ১৫টি অনুষ্ঠান নির্মান করা অনেক কষ্ঠসাধ্য কাজ, এটা সম্ভব হয়েছে বিভিন্ন গোষ্ঠির যুবনেতাদের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। তাদের এই কৃতিত্বের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। সভায় বিভিন্ন গোষ্টির যুবনেতারা তাদের অভিγাতা ও মতামত প্রদান করেন।

গারো কমিউনিটির যুবনেতা, টনি চীরাণ বলেন, আরো অধিক সংখ্যক সম্প্রদায়কে অনুষ্ঠনের সাথে সম্পৃক্ত করলে এবং যে বিষয়গুলো এখনো তুলে আনা হয়নি, সে সব বিষয় নিয়ে অনুষ্ঠান নির্মাণ করলে প্রতিটি সম্প্রদায় উপকৃত হবে।
মাহতো সম্প্রদায়ের যুবনেতা পরিমল মাহাতো বলেন আমদের কৃষ্টি কালচারের মাঝে অনেক উপকরণ আছে যেমন নিজ ভাষায় গান, নিজস্ব নাচ, ইত্যাদি, আমরা অরো সুযোগ পেলে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আমরা আরো ভাল ভাবে তুলে ধরতে পারবো।

হাজং গোষ্ঠির যুবনেতা নেতা দোলন তার অভিγাতা বর্ণনা করে বলেন, আমাদের সম্প্রদায় বিচ্ছন্নভাবে বসবাস করে, ফলে আমদের ভাষা আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। এমন একটা সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ বেতার ও ইউএনডিপিকে ধন্যবাদ জানান।
সাঁওতাল সম্প্রদায়ের ছাত্রনেতা, বেঞ্জামিন সরেণ তার বর্ণনায় বলেন, আমাদের কণ্ঠ অনুষ্ঠানের মাধ্যমে আমদের মাঝে লিডারশীপ গুনাবলী বিকাশ ঘটেছে। আমরা আমাদের সম্প্রদায়ের বিষয়ে চিন্তা করতে পারি সমস্যার বিষয়গুলোকে উপলব্ধি করতে পারি।

খাসি সম্প্রদায়ের যুবনেতা জনি লাংবাং বলেন, আমার নিজের ভাষাই আমার জন্য যে কত বড় প্রতিবন্ধকতা, রেডিও অনুষ্ঠান করতে না আসলে বুঝতে পারতাম না। ভাষা চর্চার অভাবে আমরা নিজেরাই নিজের ভাষা থেকে কি ভাবে দূরে সরে যাচ্ছি। এমন একটা মহতি উদ্যোগের জন্য তিনি বাংলাদেশ বেতার ও ইউএনডিপিকে ধন্যবাদ জানান।

কমিউনিটি রেডিও নাফ এর প্রতিনিধি সঙ্গীতা ঘোষ বলেন, কমিউনিটে রেডিও ইউএনডিপির সাথে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। তবে বাংলাদেশ বেতারের মত একটি জাতিয় গনমাধ্যম, তদের সাথে যদি লারনিং এক্্রচেঞ্জ করা যায়, তবে আমাদের অনুষ্ঠানের মান আরো ভালো হবে।
ইউএনডিপির পক্ষে আলোচনায় অংশগ্রহণ করে শংকর পাল বলেন, ইউএনডিপি অনেক দিন থেকে পার্বত্য এলাকরা উপজাতিদের নিয়ে কাজ করছে, সমতলভূমিতে বসবাসরত জাতি গোষ্ঠিগ্রলোকে নিয়ে সেভাবে কোন কাজ হয়নি। এসডিজি অর্জনের লক্ষ্যে, কেউ পিছিয়ে থাকবেনা নীতিতে এ অনুষ্ঠানের আয়োজন। তিনি সর্বিক সহযোগীতার জন্য বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানান।

ইউএনডিপির আর একজন প্রতিনিধি, চীফ টেকনিক্যাল অফিসার, সরমিলা রাসূল বলেন, মূলত অধিকার বিষয়য়ে সচেতনতা সৃষ্ঠি এ অনুষ্ঠানের লক্ষ্য হলেও, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুলো তাদের ভাষা ও কালচার প্রাক্টিস করার জন্য বাংলাদেশ বেতার একটি প্লাটফরম। তিনি আরো বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি নেট ওর্য়াক তেরী হয়েছে, ফলে তাদের মধ্যে কি পরিবর্তন সাধন সম্ভব তারা সহজে বুঝতে পারবে। এমন একটি উদ্যোগে বাংলাদেশ বেতার সাথে থাকার জন্য তিনি বেতারকে ধনবাদ জানান।

সমাপনি বক্তব্যে পরিচালক বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা মির শাহ অলম বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন গুলোকে যোগ করলে হয় সমাস্টক উন্নয়ন, আর এটাই দেশরে উন্নয়ন। আপনার যারা বিভিন্ন গোষ্ঠির যুবনেতা, আপনাদের প্রতিভার মাধ্যমে আপনাদের নিজকে মুল্যায়িত করতে হবে। আপনি যখন মুল্যায়িত হবেন তখন অঅপনার কমিউনিটি মুল্যায়িত হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে ইউএনডিপি, বাংলদেশ বোতরের সাথে এক যোগে কাজ করার জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য এপ্রিল ২০১৯ থেকে প্রতি সোমবার বেলা ২:৩০মিনিটে এবং আগস্ট ২০১৯ থেকে প্রতি সোমবার (২:৩০মিনিটে) ও প্রতি শনিবার (২:০৫ মিনিটে) প্রচারিত হচ্ছে ২০মিনিট স্থিতির ‘আমাদের কন্ঠ’ শিরোনামে এ রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান। বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা মিডিয়াম ওয়েব ৬৩০ কি:হা ও এফ এম ১০৪ মে: হা: এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

অনুষ্ঠানের বিষয়বস্তুু নির্বাচনে মাদক সমস্যা, যৌতুক সমস্যা, বেকার সমস্যা, ভাষা ও সংস্কৃতির বিলুপ্তি, ভুমি সমস্যা, সামাজিক স্বীকৃৃতির অভাব, শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা, নাগরিক অধিকার বিষয়ে সচেতনতার অভাবগুলোকে প্রাধান্য দেয়া হয়। এ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে চ্যানেল আই সেরা কণ্ঠ ও ক্লোজ আপ তারকাদের দিয়ে হাজং, গারো, খাসি ও সাঁওতাল ভাষার সংমিশ্রনে একটি টাইটেল সং নির্মান করা হয়েছে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ে মোট ০৪ টি গান নির্মান করা হয়েছে।

এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত ও জনপ্রিয় সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন, এন্ড্রুকিশোর, আগুন, আলম আরা মিনু, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ। ‘আমাদের কন্ঠ’ অনুষ্ঠানটির মোট ৫২টি পর্ব আগামী নভেম্বর/২০১৯ সাল পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা প্রচারিত হবে। এছাড়াও বাংলাদেশ বেতারের ৫টি আঞ্চলিক কেন্দ্র রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট থেকে মোট ৬০ বার ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচারিত হবে। বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলমের সরাসরি তত্ত্বাবধায়নে অনুষ্ঠানটি প্রযোজনা করছেন, উপ পরিচালক মো: গোলাম রব্বানী।

মিডিয়া এর আরও খবর
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

আমিও মাঠে ছিলাম

আমিও মাঠে ছিলাম

প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব

প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব

সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ

সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ

সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top