জৈন্তায় পুলিশের পৃথক অভিযানে ৪ জুয়াড়ি আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২০:২৩,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিতজৈন্তাপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার যসপুর ও সারীঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ রায় ও এএসআই রায়হান কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় তীর জুয়া খেলা পরিচালনার দায়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়। জুয়া খেলা পরিচালনার দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার নিজাপাট উজানীনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জমির উদ্দিন (৫৫), নিজপাট গৌরী শংকর গ্রামের হিরন মিয়ার ছেলে রুবেল আহমদ (২৮), সারীঘাট ডৌডিক গ্রামের মৃত সফিকুল হকের ছেলে মাসুক মিয়া (৩৮) একই গ্রামের মৃত ছায়েদ উল্লাহর ছেলে আব্দুল হান্নান (৩২)। এসময় তাদের নিকট হতে ভারতীয় তীর জুয়া খেলার বই ও টাকা উদ্ধার করা হয়।
তিনি উপজেলার কোথাও তীর খেলা পরিচালনা করতে দেখলে দ্রুত থানা পুলিশে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।









