নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৫৫,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিতনিখোঁজের ৩ দিন পর ময়না মিয়া (৪৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম সিপিএম জানান, ময়না মিয়া গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হলে আর ফেরেন নি। এই ৩ দিন অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। যদিও এ ব্যাপারে থানার শরণাপন্ন হয়নি তার পরিবার।
এ অবস্থায় মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ের বাঁশঝাড়ের নিচে ময়না মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।









