সিলেটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৫২,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৬ বার পঠিতসিলেটের মেজরটিলা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে মেজরটিলার দেবপুরে তার ভাঙারি দোকান থেকে মো. জীবন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
মো. জীবন মিয়া কুমিল্লার হুমনা থানার শিবপুর গ্রামের প্রয়াত দুধ মিয়ার ছেলে। বর্তমানে তিনি মেজরটিলায় বসবাস করছেন।
জানা যায়, জীবন মিয়া দীর্ঘদিন যাবত তার ভাঙারি দোকানের আড়ালে গাঁজা (মাদক) এর ব্যবসা পরিচালনা করে আসছেন।
এসআই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে তার বিরুদ্ধে শাহপরান (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।









