এসএমপির উত্তর বিভাগ বনাম দক্ষিণ বিভাগ এর মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্টি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৪৮,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
এসএমপির উত্তর বিভাগ বনাম দক্ষিণ বিভাগ এর মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্টিত।
১০ সেপ্টেম্বর বিকালে এসএমপি’র পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্তঃ মেট্রো বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট এর উত্তর বিভাগ বনাম দক্ষিণ বিভাগে মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকের খেলায় এসএমপি’র উত্তর বিভাগ ০১ -০ গোলে দক্ষিণ বিভাগকে পরাজিত করে।
এসময় খেলাটি মাঠে বসে উপভোগ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব শফিকুল ইসলাম , উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ পিপিএম,উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিভূতি ভূষণ ব্যানার্জি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (সদর) শারিয়ার আল মামুন,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর- প্রশাসন) এহসানুল হক,এসি মোগলাবাজার পলাশ রঞ্জন দে, এসি এয়ারপোর্ট ইয়াহিয়া আল মামুন,
সহ এসএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের অফিসার এবং ফোর্সবৃন্দ।বিজয়ী দলকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।









