২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৪৫,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮০ বার পঠিত
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত।
বিশ্বপর্ষটন দিবস সফলভাবে বাস্তবায়নে লক্ষে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেটের পর্যটন সংশ্লিষ্ট সকল ক্লাব,সোসাইটি এবং পর্যটন এর সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান এর প্রতিনিধি দের নিয়ে এক প্রস্তুতি সভা ১১ সেপ্টেম্বর দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিনের সভাপতিত্তে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মোশারফ হোসেন ও সিলেট পর্যটন মোটেল এর ম্যানেজার এম ওয়াহিদুজ্জামান, আ্যটাব সিলেট জুন এর সভাপতি আব্দুর জব্বার,সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবু হানিফা,সাধারন সম্পাদক শাহীন আহমদ,গ্রীন সিলেট ট্যুরস এর সিনিয়র সহ-সভাপতি ফখরুল হাসান রাব্বি,ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম সাদী,ফাইনেন্স ডিরেক্টর এনামুল কবির, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন,সহ সভাপতি দিলওয়ার হোসেন রানা, সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, সহ অফিস সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী বাবুল,সিলেট টুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুর নুর তুসার,শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।









