১টি বিদেশী রিভলভার, ২ রাউন্ড গুলি ও ইয়াবাসহ পিযুষ কান্তি দে সহ ৩জন গ্রেপ্তার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:০৪,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮০ বার পঠিত
১টি বিদেশী রিভলভার, ২ রাউন্ড গুলি ও ইয়াবাসহ পিযুষ কান্তি দে সহ ৩জন গ্রেপ্তার
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে (৪০) সহ চারজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে দিকে মির্জাজাঙ্গাল এলাকার পিযুষের আস্তানা ঘেরাও করে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে ১টি বিদেশী রিভলভার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী পিযুষ কান্তি দে কে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন- বাপ্পা পাল ও মিন্টু রায়। একজনের নাম জানা যায়নি।
জানাজায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মির্জাজাঙ্গালে পিযুষের আস্তানা ঘেরাও করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এরপর ভেতর থেকে পিযুষসহ চারজনকে ধরে গাড়িতে করে নিয়ে যায় তারা।
নগরীর জিন্দাবাজার-লামাবাজার সড়কের মির্জাজাঙ্গালে আস্তানা গড়ে তুলে নিজের কর্মী বাহিনী দিয়ে মানুষজনকে হেনস্তারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সম্প্রতি তিন প্রবাসীকে পিযুষ অনুসারীরা মারধর করে। এনিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর উপর হামলা চালায় পিযুষ অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলার পর থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন পিযুষ। গ্রেপ্তার এড়াতে নিজের আস্তানায়ও অনেকদিন অনুপস্থিত ছিলেন তিনি। বুধবার ফের আস্তানায় ফিরেই আটক হন পিযুষ।
এদিকে বহুল আলোচিত যুবলীগ ক্যাডার পিযুষ কান্তি গ্রেফতার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সর্বস্তরের মানুষ। আওয়ামী লীগ দলীয় একটি সূত্র জানিয়েছে, খোদ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিরক্ত ছিলেন এই পিযুষের কর্মকান্ডে তাদের মতে, এক পিযুষের কারণে সরকারের অনেক অবদান ম্লান হয়েছে সিলেটে। একের পর এক বিতর্কিত ঘটনার মাধ্যমে আলোচনার জন্ম দেন যুবলীগ ক্যাডার পিযুষ।









