logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

পত্রিকার সংগ্রহশালা পত্রপত্রিকার এমন সংগ্রহ দেশ-বিদেশের ঘটনা প্রবাহের একটি দালিলিক প্রমাণ


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ২:৩২:৫৫,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৩৪ বার পঠিত

 

 

এম আহমদ আলী::পেশায় দলিল লেখক। নেশায় পত্রিকা পাঠক। কাগজ পড়ার শুরু সেই ১৯৬৫-তে। শৈশবে যে নেশার শুরু, পাঁচ দশক পর এখনো নিয়মিত তার চর্চা চালিয়ে যাচ্ছেন নিরন্তর। আর পড়ে ফেলা পত্রিকাগুলো বেচে না দিয়ে সংরক্ষণ করেছেন অতি যতেœ। দেখতে দেখতে পুরোনো পত্রপত্রিকার বিশাল এক সংগ্রহশালা গড়ে উঠেছে তাঁর বাড়িতে।

সঠিক হিসাব না থাকলেও বাড়ির পাঁচটি কক্ষে থরে থরে সাজানো রয়েছে কয়েক হাজার দৈনিক, সাপ্তাহিক ও ম্যাগাজিন। সিলেটের প্রাচীনতম পত্রিকা থেকে শুরু করে বর্তমান সময়ের নানা পত্রিকা রয়েছে তাঁর সংগ্রহশালায়। পত্রিকাপ্রেমী এই মানুষটির নাম মো. মুদাব্বির হোসেন। বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম শেখ পাড়া গ্রামে।

সিলেটের প্রাচীনতম পত্রিকা যুগভেরী থেকে শুরু করে পূরনো বিভিন্ন পত্রিকাসহ বর্তমান সময়ের নানা পত্রিকা ও ম্যাগাজিন রয়েছে এই সংগ্রহশালায়। সিলেট থেকে ১৯৩০ সালে প্রকাশিত বাংলা সংবাদপত্র যুগভেরীর সাপ্তাহিক ও দৈনিক, সাপ্তাহিক সিলেট সমাচার, দৈনিক জালালাবাদী,সাপ্তাহিক সিলেট কণ্ঠ,সাপ্তাহিক দেশ বার্তা,সাপ্তাহিক সিলেট,সাপ্তাহিক সিলেট ধ্বনি,সাপ্তাহিক অনুপম,সাপ্তাহিক জালালাবা,সাপ্তাহিক সিলেট বাণীসহ দৈনিক আজকের সিলেট, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র, দৈনিক সিলেট প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকা রয়েছে মুদাব্বিরের সংগ্রহে।

এ ছাড়া আছে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পাকিস্তান,উর্দু পত্রিকা জং,হক কথা (ভাসানী সম্পাদিত),দৈনিক ইত্তেফাক,আজাদ,গণকণ্ঠ,নবঅভিযান,জনপদ,মুক্তিযুদ্ধকালীন পত্রিকা জয়বাংলা,অগ্রদূত,চরমপত্র,দৈনিক বাংলা,জাহানে নও, ইত্তেসান,দৈনিক বাংলার বাণী, দৈনিক রূপালী ও দৈনিক খবর। রয়েছে বর্তমান সময়ের আজকের কাগজ, ইত্তেফাক, ইনকিলাব দৈনিক খবর, সংবাদসহ আরও অনেক দৈনিক। আর সাপ্তাহিকের মধ্যে রয়েছে হলিডে, রূপসী বাংলা, রূপকথা। ম্যাগাজিনও সংগ্রহে কম নেই। এই তালিকায় রয়েছে বেগম,সাপ্তাহিকবিচিত্রা,চিত্রালী,চিত্রবাংলা,পূর্বাণী,পূর্ণিমা,খবরের কাগজ,চলতিপত্র, যায়যায়দিন,আগামী ও প্রিয়জন।

নিতান্ত শখ থেকে পত্রিকা সংগগ্রহর এই কাজ এখন অভ্যাসে পরিণত হয়েছে। নিজের সংগ্রহশালার দিকে ইঙ্গিত করে আবেগতাড়িত কণ্ঠে মুদাব্বির বললেন, ‘এ হচ্ছে আমার জীবনের পাঠ।’
পাঁচটি কক্ষে থরে থরে সাজানো আছে পত্রিকা বসতঘর ও বাংলোর পাঁচটি কক্ষজুড়ে এই সংগ্রহশালা। ইতিমধ্যে চারটি কক্ষ পত্রিকায় ভরে গেছে। বাকি কক্ষের এক পাশে রয়েছে বেঞ্চ আদলের একটি খাট। সেখানেই বসে পত্রিকা পড়েন মুদাব্বির। মাস শেষে পত্রিকাগুলো সংগ্রহ করে রাখেন ওই কক্ষেই। জানালেন, এই কক্ষটিও পূর্ণ হয়ে গেলে নতুন আরেকটি কক্ষ নেবেন পত্রিকার জন্য।

সংগ্রহশালার প্রতিটি বান্ডিলে জাতীয় ও স্থানীয় পত্রিকা আলাদা করে রাখা। একেকটি বান্ডিলে এক সপ্তাহের পত্রিকা, যা সংখ্যায় ৪০ থেকে ৭০টি। মাঝেমধ্যে বান্ডিল খুলে বাড়ির উঠানে রোদে শুকাতে দেন মুদাব্বির।
তাঁর নানা দক্ষিণ সুরমার ভার্থখলার বাসিন্দা তৈয়বুর রহমান আজাদ নিয়মিত পত্রিকা পড়তেন। নানার অভ্যাসটাই একসময় রপ্ত করে ফেলেন মুদাব্বির। তখন তিনি পঞ্চম শ্রেণির ছাত্র। নানার পড়া পত্রিকাগুলো যতœ করে বাড়িতে এনে পড়তেন ও সংগগ্র করতেন। ১৯৬৭ সালে সিলেটের আদালত পাড়ায় দলিল লেখক হিসেবে পেশাগত জীবনের শুরু। মূলত তখন থেকেই পত্রিকা কিনেও পড়া শুরু তাঁর।

প্রযুক্তির কল্যাণে পত্রিকাশিল্পে নানা পরিবর্তন এসেছে। যুগে যুগে সেই পরিবর্তনের বড় সাক্ষী হয়ে আছে মুদাব্বিরের এই সংগ্রহশালা। পৃষ্ঠাসজ্জা ও ছাপায় পরিবর্তন সময়েরই দাবি বলে তাঁর অভিমত। লেটার প্রেস থেকে অফসেট প্রেস, সাদাকালো থেকে রঙিন, ভাষারীতির পরিবর্তন সবকিছু সময়ের বিবর্তনে ঘটেছে বলে মনে করেন তিনি।

প্রবীণ এই দলিল লেখক বলেন,একটি পত্রিকাকে পাঠকপ্রিয় করে রাখার পূর্বশর্ত হচ্ছে খবর পরিবেশনে বস্তুনিষ্ঠতা। তিনি নিজেও খবরের বস্তুনিষ্ঠতার সন্ধানে একাধিক পত্রিকা পড়েন। নিজের সংগ্রহকে একরকমের ইতিহাস আখ্যা দিয়ে মুদাব্বির বলেন, ‘এটা প্রথমত আমার ঘরের জন্য, আমার সন্তানদের জন্য রাখছি।’

সংসারে স্ত্রী শেফালি হোসেন অসুস্থ হয়ে অকালে মারা যাওয়ার পর তার কলেজ পড়ুয়া এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। মুদাব্বির হোসেনের দেখাদেখি তাঁর পুত্র কন্যাও নিয়মিত পত্রিকা পড়েন।

তার কলেজ পড়–য়া একমাত্র পুত্র তানভির হোসেন। তাঁর ভাষায়, বাবার এই সংগ্রহশালা ইতিহাস। এটা ভবিষ্যতে সংরক্ষণ করে রাখার চিন্তা আছে।
পেশাগত কারণে মুদাব্বিরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামের। তিনি বলেন, প্রতিদিন একাধিক পত্রিকা বগলদাবা করে বাড়ি নিয়ে যান মুদাব্বির। তাঁর এই পাঠাভ্যাস নিঃসন্দেহে বিরল।

মুদাব্বিরকে এক নামে চেনেন স্থানীয় অনেক সংবাদপত্র পরিবেশক। অন্যতম পুরোনো পরিবেশক ‘আলমগীর এন্টারপ্রাইজ’-এর মালিক ইসমাইল হোসেন বলেন, পাকিস্তান আমলে পত্রিকা ছিল কম। যেগুলো আসত সবই কিনতেন মুদাব্বির হোসেন।

নিজ প্রতিষ্ঠানের গ্রাহক খাতা দেখে ইসমাইল হোসেন জানান, ১৯৭৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিদিন পত্রিকা কিনেছেন মুদাব্বির। দিনে সর্বোচ্চ ২০টিও নিয়েছেন। ১৯৯১ সালের পর পত্রিকার সংখ্যা বাড়লে তাঁর মাসে বিল আসত কয়েক হাজার টাকা।

মাঝেমধ্যে বিল বকেয়া পড়লে টাকার জন্য তাগাদা দিলে তিনি বলতেন, ‘পড়া জমাইয়া রাখলাম!…মাইর যাইত নায়,জমিজামা বিক্রি করি হইলেও বিল দিমু!’ বাস্তবে দু’বার জমি বিক্রি করে বিল পরিশোধও করেছেন। বর্তমানে তিনি নিয়মিত রেজিষ্ট্রারী অফিসে আসেন না । তাই বর্তমান সংগ্রহ তার কমেছে।

মুদাব্বিরের এই পত্রিকাপাঠ ও সংগ্রহকে ‘অমূল্য’ হিসেবে অভিহিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক মো.সোহরাব হোসেন। তিনি বলেন, পত্রপত্রিকার সংগ্রহ দেশ-বিদেশের ঘটনাপ্রবাহের একটি দালিলিক প্রমাণ।

নিঃসন্দেহে এটি অমূল্য। কিন্তু যথাযথ প্রক্রিয়ায় এগুলো সংগ্রহ করে না রাখতে পারলে এর কোনো মূল্য নেই। তিনি পত্রিকাগুলো রক্ষায় মুদাব্বিরকে বাড়িতে একটি পাঠাগার প্রতিষ্ঠার পরামর্শ দেন। তাতে পত্রিকাগুলো সব সময় পাঠকদের নাড়াচাড়ার মধ্যে থাকলে সংরক্ষণের জন্যই ভালো।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top