গোলাপগঞ্জে পিকআপ-টেম্পু মুখোমুখী সংঘর্ষে আহত ১
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:১০:৫৪,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জে পিকআপ-টেম্পুর মুখোমুখী সংঘর্ষে টেম্পু চালক গুরতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হেতিমগঞ্জের কায়স্থগ্রাম (নাশাগঞ্জ) নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ থেকে ছেড়ে আসা একটি একটি কোম্পানীর পণ্যবাহী টেম্পু কায়স্থগ্রাম আসা মাত্র বিপরীত দিক থেকে আসা পিকআপ ওভারটেক করতে গিয়ে টেম্পুকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ী দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
এঘটনায় স্থানীয়রা গুরুতর আহত টেম্পু চালক সুমন আহমদ (২২)কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে উপজেলার আমুড়া ইউপির সুন্দিশাইল গ্রামের বাসিন্দা বলে জানা যায়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।









