সিলেটে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৫৩,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭৬ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. খালেদ আহমদ (২৮) কে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
খালেদ আহমদ মোগলাবাজারের চিছারকান্দি এলাকার মো. জমির আলীর ছেলে। মাদ্রাসার অধ্যক্ষ মো রিয়াজ উদ্দিন বাদী হয়ে এই শিাক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৫ জুলাই দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছায়ফুল আহমদ চৌধুরীর বিদায় উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার হলরুমে একটি বিদায় সংবর্ধণার আয়োজন করে। এ অনুষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বাড়িতে যাওয়ার জন্য হলরুম হতে বের হলে একই প্রতিষ্ঠানের জুনিয়র শিক্ষক মো. খালেদ আহমদ তাকে সিঁড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুমে নিয়ে যান। এরপর তাকে শ্রেণীকক্ষের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন ষ্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করেন।
পুলিশ জানায়, এই শিক্ষক এরআগে একই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে।









