খোজার খলা থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৪৭,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭২ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা থানার খোজার খলা থেকে ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন খোজার খলা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে র্যাব-৯। ওই সময় খোজার খলা মারকাস জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৩৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয় লব্ধ নগদ ১৩ হাজার টাকাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মৃত মোস্তাজ উদ্দিন এর ছেলে মো. নয়ন মিয়া (৪৮) বর্তমানে সে নরসিংদী জেলার গজুঘাট এলাকায় বসবাস করে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









