ডিবি ইন্সপেক্টর জামশেদ আলম সংক্ষিপ্ত সফরে লন্ডন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৩:১৬,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৪৪ বার পঠিত
সিলেটের ডিবি ইন্সপেক্টর জামশেদ আলম সংক্ষিপ্ত সফরে লন্ডন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জকিগঞ্জ থানার সাবেক ওসি, বর্তমান সিলেটের ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. জামসেদ আলম বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত সফরে লন্ডনে যান।
লন্ডন সময় রাত ১০ টার দিকে হিথ্রো বিমান বন্দরে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এইচ টি এ সেবা ফাউন্ডেশন ইউ কে এর চেয়ারম্যান আশিক আহমদ, জকিগঞ্জ খলাছড়া ডেভেলাপম্যান্ট ট্রাস্ট ইউ কের ট্রাস্টী নজরুল আহমদ, সুরুজ আলী, নুরুল আমিন,আরশ আলী, এমদাদ আলী রতন, আকিকুর রহমান আকিক প্রমূখ।
আশিক আহমদ জানান, জাতিসংঘ শান্তি মিশনে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছিলেন মো. জামসেদ আলম। তার মতো একজন পুলিশ অফিসারকে কাছে পেয়ে আমরা খুশি।মাত্র ২সপ্তাহের সফরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।









