বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২টি যানবাহনকে জরিমানা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:১৪:৪৬,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৪ বার পঠিতমৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।
বড়লেখা থানার সামনে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
এসময় ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় বিভিন্ন ধরনের ২২টি যানবাহনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।









