সিলাম কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৫৫,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৮ বার পঠিত
দক্ষিণ সুরমার সিলাম কমিউনিটি ক্লিনিকে এক সমন্বয় সভা গতকাল শনিবার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাদিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ, মিটার স্থাপনসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন-সহ-সভাপতি-সাংবাদিক এম আহমদ আলী, আবু সাঈদ জুবেরী সাদ কোষাধ্যক্ষ আফজল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লের সহকারী পরিদর্শক রতন চন্দ্র নাথ,স্বাস্থ্য সহকারী যুথিকা রাণী তালুকদার,লক্ষী রানী চক্রবর্ত্তী,পরিবার পরিকল্পনা বিভাগের শিপ্রা রাণী চন্দ, ক্লিনিক ইনচার্য নাজমিন বেগম প্রমুখ।-বিজ্ঞপ্তি








