গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২৫:৪৬,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিত
গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের হেলপারসহ একাধিক যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ভাদেশ্বর-ঢাকাদক্ষিণ সড়কের ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মীরগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস (সিলেট-জ-০৪-০২১৪) ঘটনাস্থলে আসামাত্র ভাদেশ্বরগামী একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় বাসের হেলপার উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় গ্রামের ধারা মিয়া (২৫)সহ বাসে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করেন ও প্রাথমিক চিকিৎসা গ্রহন করে চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।









