সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২জন নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৬:০৬,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৯ বার পঠিতসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইলে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ ২জন নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক উপজেলার শাহ্ আরপিন গ্রামের শাহ্ আলম (২১) ও যাত্রী বর্ণি গ্রামের খায়রুল ইসলাম (২৪)।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার জানান, একটি পাথর বোঝাই ট্রাক সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সা চালকসহ ২জন নিহত হন।
আহত হন আরও ৩ জন। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।









