সাংবাদিক শামীমের পিতার ইন্তেকাল! দাফন সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৪৯,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
সাংবাদিক শামীমের পিতার ইন্তেকাল!
দাফন সম্পন্ন
বালাগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর ও সিলেট মিরর পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শামীম আহমদের পিতা মছন্নিফ আলী উরপে মছব্বির আলী ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৭০ বছর। গতকাল রবিবার সকাল সাড়ে নয়টায় বালাগঞ্জ উলজেলা সদর ইউনিয়নের দক্ষিণ রিফাতপুরে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন।
রোববার রাত নয় টায় মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযায় বালাগঞ্জ,ওসমানীর নগর উপজেলার বিভিন্ন প্রত্রিকার সাংবাদিক,, সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









