সিলেট চেম্বারের পরিচালক সাঈদ মিয়ার মৃত্যুবর্ষিকী পালন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:০৯,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
সিলেট চেম্বারের পরিচালক
সাঈদ মিয়ার মৃত্যুবর্ষিকী পালন
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, সিলেট ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য, নগরীর ভার্থখলাস্থ রংধনু কমপ্লেক্সের সত্ত্বাধিকারী, রোটারী ক্লাব অব সিলেট সেন্টালের সাবেক প্রেসিডেন্ট, দক্ষিণ সুরমা কলেজ ও প্রগতি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য আলহাজ¦ মোঃ সাঈদ মিয়ার প্রথম মৃত্যুবর্ষিকী গতকাল ১৫ সেপ্টেম্বর রোববার পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মলাদ ও দোয়া মাহফিলে সুধীজন, শুভাকাংখীগণ অংশগ্রহণ করায় মরহুমের ছেলে মেসার্স রংধনু মেডিসিন কর্ণার এর সত্ত্বাধিকারী মোঃ তোফায়েল হোসেন কচি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর শুক্রবার দিবগত রাত আড়াইটায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামের বাড়িতে আলহাজ সাঈদ মিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।









