বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে পরিবহন ধর্মঘটে বিপাকে যাত্রীরা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৫২:৪০,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৪ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক, বিশ্বনাথ-লামাকাজি সড়ক, রামপাশা-সিংগেরকাছ বাজার সড়কে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের প্রথম দিনেই চরম বিপাকে পড়েছেন দুই উপজেলার সাধারণ যাত্রীরা। খানাখন্দে ভরপুর হওয়ায় এ সড়কগুলো অনির্দিষ্টকালের জন্যে বাস-অটোরিকসা (সিএনজি) চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
এরির্পোট মঙ্গলবার দুপুর ১২টায় লেখা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলছে।
এতে প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথ-জগন্নাথপুর সকল ধরনের যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে ঐ দুই উপজেলার যাত্রীদের পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
জানা গেছে, জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজি-রামপাশা-সিংগেরকাছ বাজার সড়কে বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে একেবারে বেহাল থাকায় যানবাহন ও পথচারীরা চলাচলে পোহাচ্ছেন চরম দুর্ভোগ। সড়কগুলো সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিক ও এলাকাবাসী। পরিবহন শ্রমিক-এলাকাবাসীর পক্ষ থেকে সড়কগুলোর বেহাল দশার কথা তুলে ধরে ইতিপূর্বে সড়কটি দুই (বিশ্বনাথ-জগন্নাথপুর) উপজেলার অংশ সংস্কারের জন্য স্থানীয় এমপি ও প্রশাসনের কাছে বার বার আহবান করা হলেও কোনো কাজ হয়নি বলে দাবী করেছেন পরিবহন শ্রমিকরা। সংস্কারের অভাবে সড়কটির অবস্থা অত্যান্ত নাজুক। ফলে এতে যানবাহন চলাচল আরোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গর্তে গর্তে পরিপূর্ণ থাকা সড়কে বৃষ্টির পানি জমে শত শত মিনি পুকুরে রুপান্তরিত হয়েছে। সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্যে এ সড়কে সিলেট থেকে বিশ্বনাথের সকল সড়কে যাত্রী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।









