ব্যবসার মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা লাভের পাশাপাশি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখা যায় — আসাদ উদ্দিন আহমদ
এম. আলী ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর উদ্বোধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০৩:৩০,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৭ বার পঠিত
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, ব্যবসার মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা লাভের পাশাপাশি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখা যায়। এ জন্য ব্যবসায়ীকে অত্যান্ত ন্যায় নিষ্ঠ ও দায়িত্বশীল হতে হবে। মনে রাখতে হবে হালাল ব্যবসা ইবাদতের সামিল। তাই ব্যবসায়ীদের শুধু আর্থিক নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেদের সমাজসেবায় নিয়োজিত রাখতে হবে।
তিনি ১৮ সেপ্টেম্বর বুধবার বিকালে নগরীর পশ্চিম জল্লারপারস্থ লিয়াকত ভবনে এম. আলী ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এম. আলী ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ট্রাভেলস এর সিলেট শাখার পরিচালক রোটারিয়ান পিপি আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সিসিক এর ১, ২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, ফাস্ট ডিস্ট্রিক গর্ভনর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর সিনিয়র ডিজিএম রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটির ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি, বিশিষ্ট সমাজসেবী একেএম শামসুল হক দীপু, লুলু আল মারজান এর সত্ত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলাম এহিয়া, আশোক ফাউন্ডেশনের মোস্তফা কামাল, আইপিপি রোটারিয়ান শাহীদা তালুকদার, সাবিনা ইয়াসমিন, এম. আলী ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর জেনারেল ম্যানেজার আব্দুল হাকিম মিয়া, সহকারী ব্যবস্থাপক রোটারিয়ান সেবুল আহমদ, বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম, জাহেদুল ইসলাম, মাওলানা সুহেল আহমদ, মোঃ তাজুল ইসলাম, শহীদুল ইসলাম, সিদ্দিকুর রহমান জুম্মান, পারভেজ আহমদ প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন এম. আলী ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর পরিচালক মাওলানা শেখ কমর উদ্দনি জালালাবাদী।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে এম. আলী ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর উদ্বোধন করেন।









