সকলের সহযোগিতায় বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত রিপা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৩৯,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৯ বার পঠিতক্যান্সার রোগে আক্রান্ত রিপা বেগম (৩৫) সমাজের দানশীল ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের লকুজ মিয়ার স্ত্রী। দিনমজুর লকুজের স্ত্রী রিপা বেগম দীর্ঘ দিন ধরে জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জীবন যাপন করছে। বর্তমানে রক্ত ক্ষরণ দেখা দেয়ায় দিন দিন শুকিয়ে যাচ্ছেন। রিপা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সর বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার মাধ্যমে রিপাকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ২ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা দিনমজুর স্বামীর পক্ষে সম্ভব নয়। লকুজ মিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। প্রতিদিন যা আয় করে তা দিয়ে কোন মত সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় স্ত্রীর চিকিৎসা খরচ জোগাড়র করা সম্ভব হচ্ছে না।
৩ সন্তানের জনক লকুছ মিয়া তার স্ত্রীকে সুস্থ করতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন। রিপা বেগমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য বিকাশ ঃ ০১৭২১-১৭৬৩৫৫ নাম্বারে অথবা রিপা বেগম, সঞ্চয়ী হিসাব নাম্বার ৩৬২৪১০১০৬৬১২০, পূবালী ব্যাংক লিমিটেড, চৌধুরীবাজার শাখা, দক্ষিণ সুরমা, সিলেট পাঠাতে বিনীত অনুরোধ জানিয়েছেন তার স্বামী লকুছ মিয়া। বিজ্ঞপ্তি









