কোম্পানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০৬:১৩,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬০ বার পঠিতকোম্পানীগঞ্জে সিলেট গামী সিএনজি অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটি খাগাইল গ্রামের আব্দুল আহাদের ছেলে করিম আহমদ (৫)। বুধবার বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল নামক স্থানে সিলেট গামী সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারী শিশু গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
সিলেট ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।









