সিলেটে হিজবুত তাহরীর সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:০৪:১১,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৯ বার পঠিতসিলেটে মো. আশরাফুজ্জামান (২৮) নামে ওয়ারেন্টভুক্তেএক হিজবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ভাতালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত হিজবুত তাহরীর সদস্য সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন কাশেমপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।









