শিশুদের মানসিক বিকাশে প্রতিযোগিতা মূলক শিক্ষার গুরত্ব রয়েছে-অ্যাডভোকেট ইকবাল চৌঃ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৪৭,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড.ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, শিশুদের মানসিক বিকাশে প্রতিযোগিতা মূলক শিক্ষার গুরত্ব রয়েছে।
আজকের শিশুদের আগামীর বাংলাদেশ বিনির্মানে যোগ্য করে গড়ে তুলতে হবে। সরকার দেশকে একটি দক্ষ ও শিক্ষিত প্রজন্ম উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বৃহস্পতিবার বেলা ২টায় ৯ম সৃজনী মেধা বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্তদের মধ্যে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সৃজনী এডুকেশন ট্রাস্ট আয়োজিত অনুষ্টানে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ মনসুর আহমদ চৌঃ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। এসময় আরো বক্তব্য রাখেন সৃজনী মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক বিদ্যুত জ্যুতি পুরকায়স্ত,সাবেক ছাত্র নেতা জাফরান জামিল,জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ-সম্পাদক হোসেন আহমদ প্রমুখ। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।









