খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পূর্ণগঠন সম্পন্ন
সভাপতি: মিম হোসাইন সা.সম্পাদক: রাজেল আহমদ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৪৪,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৯ বার পঠিত২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পূর্ণগঠনের লক্ষ্যে সংগঠনের স্থানীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে কবি মীম হুসাইনকে সভাপতি ও রাজেল আহমদকে সাধারণ সম্পাদক করে ২০১৯-২০ সেশনের জন্য ইউনিয়ন কমিটি পূণর্গঠন করা হয়।
উক্ত শুরা অধিবেশনে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সহ-সাধারণ আব্দুর রশিদ মেম্বার, ওলামা বিষয়ক সম্পাদক মুফতি রুহুল আমীন নিজাম, নির্বাহী সদস্য মাওলানা শাহাদাত হোসাইন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি জনাব জালাল সিদ্দিকী, সুহেল আহমদ। সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহিদ। অর্থ সম্পাদক নোমান আহমদ, প্রচার সম্পাদক ফাহিম আহমদ। ওলামা বিষয়ক সম্পাদক কারী সালেহ আহমদ। নির্বাহী সদস্য মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা ইসহাক আহমদ, বুধু মিয়া, তারেক আহমদ, আব্দুর রহীম, রাজন আহমদ, হারুন মিয়া, আনু মিয়া, হাফিজ জুনেদ আহমদ, প্রমুখ।









