সাদা পাথরে বেড়াতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০৫:০১,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৯ বার পঠিতসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র হাফিজুর রহমানের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
সে ঢাকার কামরাঙ্গীরচর উপজেলার হারুনু রশিদের ছেলে ও মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার কামরাঙ্গীরচর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে আসেন ১৪৪ মাদ্রাসাছাত্র। তাদের মধ্যে হাফিজুর রহমান ধলাই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। ওইদিন তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। শনিবার তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।









